বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

Manual3 Ad Code

download (4)ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (০৫ জুন) সকালে অধিদফতরের এক পূর্বাভাসে একথা জানানো হয়।

Manual6 Ad Code

এতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual5 Ad Code

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সময়ে রাজশাহী, পাবনা, দিনাজপুর, নওগা ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Manual7 Ad Code

এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code