সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে রোববার সকালে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে সারানো হচ্ছিল। ওই গাড়িটিকে সাহায্য করার জন্য আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা ছিল। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি।
বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই দুটি প্রাইভেট কারতে সজোরে আঘাত করে। এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৫ জন। নিহতদের মধ্যে ৬ মাসের একটি শিশুও রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি