আইএস হটিয়ে রাক্কায় ঢুকেছে বাশার বাহিনী

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

আইএস হটিয়ে রাক্কায় ঢুকেছে বাশার বাহিনী

Manual2 Ad Code

isis20150707143337

Manual1 Ad Code

আন্তজাতিক ডেস্ক : রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার রাক্কায় আবারো কার্পেট বোমা ফেলতে শুরু করেছে বাশার আল আসাদের বাহিনী। ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী রাক্কার প্রাদেশিক সীমানা পেরিয়ে বাকি এলাকাগুলোও মুক্ত করার অভিযানে আরো এক ধাপ এগিয়েছে আসাদ বাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার থেকে সিরিয়ার হামা প্রদেশের পূর্বাংশে একের পর এক বোমাবর্ষণ করে যাচ্ছে রুশ বোমারু বিমান। আইএস-অধীকৃত রাক্কার পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে ক্রমাগত সেই বোমাবর্ষণ সিরীয় সেনাবাহিনীর সামনে এগনোর রাস্তা পরিষ্কার করে দিচ্ছে।

Manual2 Ad Code

রাক্কায় ঢোকাই ছিল সিরীয় সেনাবাহিনীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ রাক্কা শহরই আপাতত আইএসের স্ব-ঘোষিত খিলাফত তথা তাদের ‘খলিফা’ আল-বাগদাদির রাজধানী। আর এ জন্যই আইএস তাদের শেষ প্রতিরোধ গড়ে তুলেছে এই রাক্কা প্রদেশেই।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code