আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

Manual4 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : গতকাল রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করে। সেই রাতে তারাবি নামাজ আদায় করা হয় এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা শুরু করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিমরা। সোমবার প্রথম রোজা।

Manual1 Ad Code

এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার চাঁদ দেখা গেলে শেষ রাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

Manual6 Ad Code

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code