পুকুরে গোসল করতে গিয়ে শাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

পুকুরে গোসল করতে গিয়ে শাবি ছাত্রের মৃত্যু

Manual4 Ad Code

download

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : পুকুরে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় মোহাম্মদ আজম (শিক্ষাবর্ষ ২০১২-১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিলয়ের ভর্তির তথ্য থেকে জানা যায় তার বাবার নাম মো. আবুল বাশার এবং গ্রামের বাড়ি কুমিল্লা। তবে বর্তমান ঠিকানা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ।

রোববার (০৬ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হল সংলগ্ন পুকুরে বন্ধুর সঙ্গে গোসল করার সময় এ মৃত্যুর ঘটনা ঘটে।

শাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, আলিফ নামের তাঁর এক বন্ধুর সঙ্গে গোসল করতে গেলে সে (নিলয়) পানিতে ডুবে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখোজির পরও তাকে পাওয়া যায়না। অবশেষে তার মৃতদেহ ভেসে ওঠে।

Manual6 Ad Code

সাথে সাথেই হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে নিকটস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

বিকাল সাড়ে ৪টায়ঢ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিলয়ের মৃতদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অধ্যাপক রাশেদ তালুকদার।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code