মাহমুদা-সুনীল হত্যাকাণ্ডে বার্নিকাটের শোক

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

মাহমুদা-সুনীল হত্যাকাণ্ডে বার্নিকাটের শোক

Manual5 Ad Code

download (6)সুরমা মেইল নিউজ : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু ও নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সোমবার (৬ জুন) সংবাদমাধ্যমে দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে বার্নিকাট তার শোক প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, গতকাল (৫ জুন) আরও দুই নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশিদের মতো আমিও শোকাহত। নিহত মা ও মুদি ব্যবসায়ী দুজনই বৈশ্বিক হুমকি চরমপন্থিদের সহিংসতার শিকার। যাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে আমাদের।

Manual7 Ad Code

বিবৃতিতে তিনি নিহত দুজনের পরিবারের জন্য প্রার্থনা করছেন বলেও জানান বার্নিকাট।

Manual7 Ad Code

রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা।  দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পিবিআই চট্টগ্রাম প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ খান জানান, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে বাসা থেকে ১০০ গজ দূরে ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেন। এরপর তারা ছুরিকাঘাত করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

Manual4 Ad Code

একই দিন বাংলাদেশে উত্তরাঞ্চলের নাটোরের বড়াইগ্রাম  উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে খুন হন সুনীল গোমেজ (৬০)।

সুনীল খ্রিস্টানপাড়ায় স্ত্রীকে নিয়ে থাকতেন। বাসার পাশেই তার দোকান। তার ভাই প্রশান্ত গোমেজ দিনাজপুরে একটি চার্চের ফাদার, যে জেলাটিতে সম্প্রতি এক খ্রিস্টান পাদ্রি আক্রান্ত হয়েছিলেন।

সকালে সুনীলের লাশ পাওয়ার পর বিকেলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসেইটে এই হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের খবর আসে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code