সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সোমবার থেকে রোজা শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে চাঁদ দেখার ঘোষণা দেয়ার পর ওইদিন ভোররাতেই সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা।
শুধু সৌদি নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, সিরিয়া, লেবানন, কুয়েত, জর্দান ও ফিলিস্তিনেও সোমবার থেকেই রোজা শুরু হয়েছে। তবে উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে এখনও রমজান শুরু হয়নি বলেই মনে হচ্ছে। তারা আগামীকাল মঙ্গলবার থেকেই রোজা রাখবে। বাংলাদেশেও রমজান শুরু হচ্ছে আগামীকাল।
এদিকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও সোমবার থেকে রমজান শুরু হয়েছে। ওই একই দিন থেকে রোজা রাখতে শুরু করেছেন সিঙ্গাপুর ও আফগানিস্তানের মুসলিমরাও। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রোজা শুরু হচ্ছে সোমবার থেকে।
সোমবার বা মঙ্গলবার যে দিন থেকেই শুরু হউক না কেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে রমজান অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত। ওই এক মাস তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রমজান বা সিয়াম।
Design and developed by ওয়েব হোম বিডি