‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্যসহ নিহত ৩

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্যসহ নিহত ৩

Manual7 Ad Code

crossfireসুরমা মেইল নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের পৃথক দুটি স্থানে র‌্যাব ও ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে একজন অজ্ঞান পার্টি চক্রের দলনেতা, আপরজন ছিনকাইকারী চক্রের দলনেতাসহ গাইবান্ধা জেএমবি সদস্য রয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৯ জুন) ভোর সাড়ে টার দিকে রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় এঘটনা ঘটে বলে জানান র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার এএসপি মিজানুর রহমান ভূইয়া।

তিনি বলেন- মধ্যরাতে পূর্ব রামপুরার তিতাস রোড বালুর মাঠ বন্দুকযুদ্ধে ছিনকাইকারী চক্রের দলনেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, একটি দেশি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Manual5 Ad Code

নিহত ওই ব্যাক্তির নাম কামাল পারভেজ (৪৫)। তিনি কামাল পারভেজ রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দা ও বরিশালের গৌরনদী উপজেলার কেনাই কাজীর ছেলে।

আপরদিকে, একই সময়ে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞান পার্টি চক্রের দলনেতা নজরুল (৪০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে পুলিশের সঙ্গে সন্দেহভাজন জেএমবির সদস্যদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্য, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা সংঘবদ্ধ হচ্ছে বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জেএমবির সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

Manual5 Ad Code

পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code