উপকূলীয় অঞ্চলে৬.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

উপকূলীয় অঞ্চলে৬.২ মাত্রার ভূমিকম্প

Manual1 Ad Code

earth_qeaike_10678আন্তজাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এর মাত্র একদিন আগেই বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Manual3 Ad Code

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০টা ১৩ মিনিটে ইন্দোনেশিয়ার পর্যটকদের কাছে জনপ্রিয় লোমবোক দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুত থেকে ২৮৪ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৯.৯ কিলোমিটার নিচে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code