আফগানিস্তানে ৪০ যাত্রীকে অপহরণ করেছে তালেবানরা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

আফগানিস্তানে ৪০ যাত্রীকে অপহরণ করেছে তালেবানরা

Manual5 Ad Code

আন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের উ98c3235d594a4a2a8483d4cf8c8fabfd_18-310x165ত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের এক সড়ক থেকে ৪০ বাসযাত্রীকে অপহরণ করেছে তালেবানরা।

বুধবার ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের মুখপাত্র মাহফুজুল্লাহ আকবর বলেছেন, কুন্দুজের খানাবাদ জেলার থাকার শহরের এক মহাসড়কে ওই অপহরণের ঘটনাটি ঘটেছে। জঙ্গিরা ৫০ আসনের একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারে হামলা চালিয়ে ওই ৪০ জনকে তুলে নিয়ে যায়। তবে বাসের সাত যাত্রী হামলাকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

গত সপ্তায় তালেবান জঙ্গিরা ওই একই সড়কে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে কমপক্ষে ১২ যাত্রীকে হত্যা করেছিল। ধারণা করা হয়, হত্যা করার পাশাপাশি আরও ১০ জনকে এখনো জিম্মি করে রাখা হয়েছে।

Manual3 Ad Code

গেল শরতে আফগান তালেবান গোষ্ঠী কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী শহরটির অধিকাংশ এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমবারের মতো দেশটির কোনো শহর দখল করেছিল।

Manual1 Ad Code

আফগানিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সড়কগুলোতে বিদ্রোহী-জঙ্গিরা প্রায়ই ভ্রমণকারী ও যাত্রীদের অপহরণ ও হত্যা করে থাকে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code