সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে ইসরায়েলে প্রবেশের জন্য ৮৩ হাজার ফিলিস্তিনিকে অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বুধবার তেল আবিবে বন্দুক হামলায় চার ইসরায়েলি নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাসের জন্য ওই ফিলিস্তিনিদের ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল কিন্তু ওই অনুমতি বাতিল করে দেয়া হয়েছে।
ওই অনুমোদন বাতিল করার কারণে প্রায় ৮৩ হাজার ফিলিস্তিনি ইসরাইলে প্রবেশের সুযোগ হারাচ্ছেন। এছাড়া গাজায় ২শ’ বাসিন্দাকে রমজান মাস উপলক্ষে ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল সেই অনুমতিও বাতিল করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি