সমকামীদের ক্লাবে হামলা, আহত অন্তত ২০ জন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

সমকামীদের ক্লাবে হামলা, আহত অন্তত ২০ জন

Manual3 Ad Code

download (9)আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

Manual8 Ad Code

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ‘পালস ক্লাব’-নামের ওই নাইটক্লাবটিতে থাকা মানুষদের জিম্মি করা রেখেছেন।  প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বোমা নিষ্ক্রীয় দল এবং জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অরল্যান্ডো পুলিশ ঘটনাস্থল থেকে সাধারণ মানুষদের সরে যেতে নির্দেশ দিয়েছে।

Manual4 Ad Code

সামাজিকে যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবটির বাইরে বিভিন্ন জরুরি সেবা প্রদানকারী যানবাহন দাঁড়িয়ে আছে এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual6 Ad Code

জানা যায়, রবিবার স্থানীয় সময় রাত দুইটার দিকে ক্যালে এবং অরেঞ্জ অ্যাভিনিউয়ের কাছাকাছি অবস্থিত ক্লাবটিতে শতাধিক ব্যক্তি ল্যাটিন থিমড নাইট উদযাপন করছিলেন। সেসময়ই একজন বন্দুকধারী ক্লাবটিতে ঢুকে এলাপাথাড়ি গুলি চালায়। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code