তনু হত্যা : সন্দেহভাজনদের ডিএনএ মেলাতে ব্যর্থ সিআইডি

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

তনু হত্যা : সন্দেহভাজনদের ডিএনএ মেলাতে ব্যর্থ সিআইডি

Manual7 Ad Code

download (4)সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ এখনো মেলাতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। অথচ ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এক মাস আগে সিআইডির কর্মকর্তারা বলেছিলেন, তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। ডিএনএ পরীক্ষায় তার আলামত পাওয়া গেছে।

Manual5 Ad Code

মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তারা এই ঘটনায় কয়েকজনকে সন্দেহের মধ্যে রেখেছে। আবার তনুর মা-ও এর আগে দুজন সন্দেহভাজনের নাম সিআইডিকে বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তির সঙ্গেই ডিএনএ নমুনা মেলানো হয়নি।

এর কারণ জানতে চাইলে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান বলেন- আমাদের বলা হচ্ছে নিশ্চিত হয়ে ডিএনএ মেলানোর জন্য। যদি নিশ্চিতই হতাম, এই হত্যায় কে বা কারা জড়িত, তাহলে তো তাদের ধরেই ফেলতাম।

Manual7 Ad Code

তনু হত্যার প্রায় তিন মাস পার হয়েছে। তদন্তে কোনো অগ্রগতি আছে কি না, জানতে চাইলে নাজমুল করিম খান বলেন, আমরা ঝাপসা হলেও কিছু তথ্য পেয়েছি। সেগুলো মাথায় নিয়ে কাজ করছি। কয়েকজনকে সন্দেহের মধ্যে রেখেছি। আশা করছি, এই হত্যা মামলার সুরাহা করতে পারব।

Manual4 Ad Code

তবে দুই দফা ময়নাতদন্ত করেও হত্যার কারণ নির্ণয় করতে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকেরা ব্যর্থ হওয়ায় মামলার তদন্তকারীরা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন। একজন কর্মকর্তা বলেন, এখন বলা হচ্ছে, ১০ দিন পর কবর থেকে তোলা লাশ বিকৃত হয়ে গেছে, মৃত্যুর কারণ তাই নির্ণয় করা যায়নি। কিন্তু প্রথম দফা ময়নাতদন্তের সময় তো লাশ তাজা ছিল, তখন কেন কারণ নির্ণয় করতে পারলেন না। তখন তো ধর্ষণ বা যৌন সংসর্গের আলামত পেলেন না, যা এখন দ্বিতীয় দফায় বলা হচ্ছে।

এ বিষয়ে তনুর বাবা ইয়ার হোসেন গ বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। কারা কোন সমস্যায় আছেন, সেটা আমার বিষয় না। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার কোনো বাহিনীর ওপর আমি চাপাতে চাই না। আমরা চাই দোষী ব্যক্তিগুলোকে ধরে বিচারের আওতায় নেওয়া হোক।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code