২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট

Manual3 Ad Code

imagesসুরমা মেইল  নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে বুধবার (১৫ জুন) রেলভবনে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অন্যান্য বছর ঈদের পাঁচ দিন আগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে এবার ১০ দিন আগেই এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

রেল কর্মকর্তাদের বৈঠক শেষে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক রেলের আগাম টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, রেলওয়ের প্রস্তাব অনুযায়ী ২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের টিকিট, ২৩ জুন বিক্রি হবে ২ জুলাই, ২৪ জুলাই বিক্রি হবে ৩ জুলাই, ২৫ জুলাই বিক্রি হবে ৪ জুলাই। এ ধারাবাহিকতায় ২৬ জুন বিক্রি হবে ৫ জুলাইয়ের টিকিট। এক্ষেত্রে ৬ জুলাইকে ঈদের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ জুলাই। সেদিন পাওয়া যাবে ৮ জুলাইয়ের টিকিট, ৫ জুলাই বিক্রি হবে ৯ জুলাই, ৭ জুলাইয়ের বিক্রি হবে ১০ ও ১১ জুলাই। এ ধারাবাহিকতায় ৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ১২ জুলাইয়ের টিকিট।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এসব অগ্রিম ফিরতি টিকিট বিক্রির  করা হবে। মহিলাদের জন্য ভিন্ন লাইন থাকবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেয়া হবে। বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।

Manual6 Ad Code

এবার ১০ দিন আগে থেকে টিকিট বিক্রির যুক্তি দেখিয়ে রেলপথ মন্ত্রী জানান, আগের নিয়ম ধরলে টিকিট বিক্রি এবং যাত্রা শুরুর মাঝখানে মাত্র ১ দিন সময় পাওয়া যায়। কারণ ৫ দিন হিসেবে টিকিট বিক্রি করলে ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত টিকিট বিক্রি চলার কথা আর যাত্রাকাল ১ জুলাই। এতে অনেক সময় টিকিট বিক্রি শেষ করা সম্ভব হয় না এবং বিক্রি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতরা পর্যাপ্ত সময় পান না।

এ ছাড়া শিডিউল অনুযায়ী টিকিট কেনায় ব্যর্থ যাত্রীরা বাড়ি ফেরায় শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করা থেকেও বঞ্চিত হন। কারণ ট্রেনের টিকিট বিক্রির আগেই সড়ক বা অন্য পথের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। নিজ দায়িত্বে বাড়ি ফেরার ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েন তারা। তাই এবার ১০ দিন আগেই টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ৮৬২টি কোচ আছে। ঈদ উপলক্ষে আরো ১৭০টি কোচ বহরে যোগ হবে। রেলওয়েতে ২০৩টি লোকোমোটিভ দৈনিক চলাচল করে। ঈদ উপলক্ষে মেরামত করে আরো ২৫টি যোগ করার ঘোষণা আসে। তবে এবার নতুন বগি যোগ হচ্ছে রেলবহরে। ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ কেনার কারণে এটি সম্ভব হচ্ছে। এরই মধ্যে ৭৭টি কোচ রেলবহরে যোগ হয়েছে। আরো ২০টি কোচ ঈদের আগে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Manual8 Ad Code

শুধু তাই নয়, ঢাকা-চট্টগ্রাম রুট ঈদের আগে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। তবে নতুন ট্রেন উদ্বোধনের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নেয়ার ওপর।

Manual8 Ad Code

রেলমন্ত্রী জানান, একজন যাত্রী ৪টির বেশি টিকিট কিনতে পারবেন না। ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। এছাড়াও চলাচল করবে ৭ জোড়া বিশেষ ট্রেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code