যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর বিদ্রোহী নেতার জেল

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর বিদ্রোহী নেতার জেল

Manual2 Ad Code
downloadআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধাপরাধ ও যৌন নিগ্রহের দায়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সবেক বিদ্রোহী নেতা জিন পেয়েরে বেম্বার ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিসি) । মঙ্গলবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
২০০২ ও ২০০৩ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যুদ্ধাপরাধ কর্মকাণ্ড ঘটানোর দায়ে দোষী সাব্যস্ত হন বেম্বা। তার বিরুদ্ধে অনুসারী বিদ্রোহীদের ধর্ষণ ও হত্যা ঠেকাতে না পারার অভিযোগ প্রমাণিত হয়।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতের বিচারক সিলভিয়া স্টেইনার বলেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) পাঠানো তার বিদ্রোহী গ্রুপকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেম্বা। সেখানে তারা হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের মতো মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এক হাজার বিদ্রোহী যোদ্ধাকে মধ্য আফ্রিকায় পাঠান বেম্বা। প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাঙ্গি ফেলিক্স পাতাসেকে সাহায্যের জন্য বেম্বা তার অনুসারীদের দেশটিতে পাঠান।
বেম্বার বিরুদ্ধে দেওয়া রায়ে আইসিসি এই প্রথম ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে বিবেচনায় নিলেন। এছাড়া অন্যদের দ্বারা সংঘটিত অপরাধের দায়ে নির্দেশকারী নেতাকে এই প্রথম সাজা দিলেন আইসিসি।
এদিকে, বেম্বার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code