মহারাষ্ট্রে বজ্রপাতে নিহতের সংখ্যা ৯৩

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

মহারাষ্ট্রে বজ্রপাতে নিহতের সংখ্যা ৯৩

Manual1 Ad Code

file

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলোতে মঙ্গলবার ও বুধবার বজ্রপাতে অন্তত ৯৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে আরো ২০ জন।

বিবিসি জানায়, মঙ্গলবার মৌসুমী বৃষ্টিপাতের সময় অনেকে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে এত বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই কৃষক। মৃতদের মধ্যে ৫৬ জন বিহারে, ৩৭ জন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং মধ্য প্রদেশের বিভিন্ন এলাকায় মারা গেছে।

Manual2 Ad Code

বর্ষা মৌসুমে ভারতে প্রায়ই বজ্রপাতে নিহত হবার ঘটনা ঘটে। তবে বজ্রপাতে একসঙ্গে ৯৩ জন মারা যাওয়ার ঘটনা বিরল। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে ২০১৪ সালে বজ্রপাতে আড়াই হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

Manual6 Ad Code

বিহার রাজ্যে বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে। কোন কোন গবেষক বলেন, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে।

এসব দেশগুলোতে বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন। বাংলাদেশে চলতি বছর বজ্রপাতে প্রায় ১০০ জন মানুষ মারা গেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code