সিনেমা হলে বন্দুকধারীর হামলা

প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬

সিনেমা হলে বন্দুকধারীর হামলা

Manual6 Ad Code

download (3)আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ জার্মানির একটি সিনেমা হলে হামলা চালিয়েছে বন্দুকধারী। দেশটির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে হামলা চালায় মুখোশধারী হামলাকারী। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) এই গুলির ঘটনা ঘটে। হামলায় অর্ধশত জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। হামলায় অন্তত ৫০ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে জার্মান মিডিয়া। ঘটনার সময়ে ওই সিনেমা হলটিতে অন্তত দুই হাজার দর্শক ছিল। সিএনএন জানিয়েছে, মুখোশপড়া এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বন্দুকধারী এখনো সিনেমা হলের ভেতরে রয়েছে। আর পুরো সিনেমা হল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, হামলাকারীর সংখ্যা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে ভেরহেমের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে ওই পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী একজন না একাধিক এবং বন্দুকধারী ভেতরে কাউকে জিম্মি করেছে কিনা-তা স্পষ্ট নয়। এর আগে গত ১১ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code