ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণা

Manual3 Ad Code

52-2আন্তর্জাতিক ডেস্ক : গণভোটে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) না থাকার পক্ষে ফলাফল আসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Manual3 Ad Code

 ব্রিটেনের নতুন একজন প্রধানমন্ত্রী দরকার উল্লেখ করে সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, আগামী অক্টোবর নাগাদ তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন।

Manual7 Ad Code

 আগামী তিনমাস পরে কনসারভেটিভ পার্টির কনফারেন্সে নতুন নেতা নির্বাচন করা হবে। গণভোটের চূড়ান্ত ফলাফল আসার পরপরই তিনি এ ঘোষণা দিলেন।

ব্রিটেন যাতে ইউরোপীয় ইউনিয়নে থাকে সেজন্য জোর প্রচারণা চালিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ।

Manual5 Ad Code

সাম্প্রতিক সময়ের অন্য যেকোনো নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। এই গণভোটকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code