চীনে টর্নেডো ও শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

চীনে টর্নেডো ও শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু

Manual7 Ad Code

download (4)আন্তর্জাতিক ডেস্ক : টর্নেডো ও শিলাবৃষ্টিতে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত আট শতাধিক মানুষ। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভারি বর্ষণ, শিলাবৃষ্টি ও টর্নেডোতে জিয়াংসু প্রদেশের ইয়াংচেং শহর প্লাবিত হয়েছে। এতে শহরটির বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে যানচলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এক সপ্তাহ ধরে চীনের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হচ্ছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে দেশটি। ইয়াংচেং শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ও শহরতলীতে বিরূপ আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রদেশটির বেশ কয়েকটি শহরে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে জড়ো বাতাস বয়ে যাচ্ছে বলে জানা যায়।

Manual4 Ad Code

সোমবার দেশটির রাষ্ট্রীর গণমাধ্যম জানায়, বন্যায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। সরকারি হিসেব অনুযায়ী, বন্যা ও ভারি বর্ষণের কারণে ৪১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। সূত্র: বিবিসি ও এবিসি নিউজ

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code