মেরামতের জন্য ডকে গেল ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

মেরামতের জন্য ডকে গেল ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজ

Manual8 Ad Code

4bk7fd2313f563amoy_800C450-768x432

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জিব্রালটার উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ এইচএমএস অ্যামবুশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মেরামতের জন্য এইচএমএস অ্যামবুশ’কে অন্য জাহাজ দিয়ে টেনে ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত দেড়টার সময়ে এ ঘটনা ঘটেছে। এ সময়ে পানির তলে প্রশিক্ষণ সংক্রান্ত তৎপরতা চালাচ্ছিল এইচএমএস অ্যামবুশ।

Manual7 Ad Code

ব্রিটিশ নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, সংর্ঘষে অত্যাধুনিক অ্যাসটিউট  শ্রেণির ডুবোজাহাজের বাইরের দিকে সামান্য ক্ষতি হয়েছে। তবে ব্রিটিশ জনগণকে আশ্বস্ত করার জন্য এতে বলা হয়, সংর্ঘষে অ্যামবুশের পরমাণু চুল্লির কোনো ক্ষতিই হয় নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে আরো বলা হয়, অবশ্য মেরামতের জন্য ডুবোজাহাজকে ডকে পাঠাতে বাধ্য হতে হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় ট্যাংকার ইকো ফ্রেন্ড’(নিচের ছবি) এর কোনো ক্ষতি হয় নি। ব্রিটিশ নৌবাহিনী এ নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়েছে।

৭৪০০ টন ওজনের এইচএমএস অ্যামবুশ ৯৭ মিটার দীর্ঘ। এতে টর্পেডো এবং টোমাহ্যাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো রয়েছে। ব্রিটেনের অত্যাধুনিক অ্যাসটিউট  শ্রেণির প্রথম এ ডুবোজাহাজ বানাতে ১৪৬ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code