ফ্রান্সে গির্জা থেকে ৬জন অপহরণ, পুরোহিতকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

ফ্রান্সে গির্জা থেকে ৬জন অপহরণ, পুরোহিতকে গলা কেটে হত্যা

Manual4 Ad Code

Paris20160726162737

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলের গির্জা থেকে অপহৃত ৬ জনের মধ্যে একজন পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুই অস্ত্রধারী অপহরণকারী। মঙ্গলবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উভয় অপহরণকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন। মুখপাত্র বলেন, প্যারিসের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর গির্জায় হামলা ও জিম্মি দশার ঘটনায় তদন্ত শুরু করেছে।

Manual8 Ad Code

স্থানীয় গণমাধ্যম লি পয়েন্ট বলছে, গির্জা থেকে অপহৃত একজনকে হামলাকারীরা হত্যা করেছে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেইন্ট এতিয়েন্নে দু রোভরেই গির্জা থেকে চার থেকে ছয়জনকে অপহরণ করেছে হামলাকারী দুই বন্দুকধারী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে সোয়াট, অ্যান্টি টেরোরিস্ট ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পৌঁছেছেন।

Manual8 Ad Code

এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ গির্জার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেভও ঘটনাস্থলে যাচ্ছেন। সূত্র : আরটি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code