বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ

Manual3 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪১ সালের আজকের এই দিনে (৭ আগস্ট) পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যান তিনি। রেখে যান তার অনন্য সৃষ্টিকর্ম। ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলা ভাষা তথা সাহিত্যাঙ্গনের এই কর্ণধার। তিনি জণ্ম গ্রহণ করেন, ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে।

রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। তার রচনা ভাণ্ডারের ঝুলিতে রয়েছে, ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ। সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছেন।

Manual1 Ad Code

এদিকে, ১৯১৩ সালে তার নিজ কাব্যগ্রন্থ “গীতাঞ্জলি” ইংরেজি অনুবাদ করে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। পরে “গীতাঞ্জলি” বিশ্বে বহু ভাষায় অনুদিত হয়।

Manual4 Ad Code

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। এর পর থেকে কালের আবর্তে তিনি বিশ্বকবি এবং তার কর্মে আজও বিশ্ববাসীর কাছে স্বরণীয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code