সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ধর্মীয় ঐক্য শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেছেন, জাতীয় লক্ষ্য ও সমৃদ্ধি অর্জনের জন্য বিরাজমান ধর্মীয় সম্প্রীতি ও বন্ধুপ্রতীম সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশের মানুষ মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের বিষয়ে শক্ত বিশ্বাস আছে।
বৃহস্পতিবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীষচন্দ্র রায়, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী সুবির নন্দী, চিকিৎসক শ্যামন্ত লাল সেন, অরুপ রতন চৌধুরীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। রাষ্ট্রপতি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি