ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Manual1 Ad Code

download

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ শিক্ষার্থী রিমন আহমদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিক্যিসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রিমন (১৯), জাউয়া বাজার ডিগ্রি কলেজের ব্যবসা শিক্ষা শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Manual1 Ad Code

জানা যায়- গত মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হয়। হামলার নেতৃত্বে ছিলেন আবদুস সোবহান, আবদুল কাহার, আবদুস সাত্তার, ফারুক আহমদ কালা, জামিল আহমদ কুটি ও সাদিক। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে রিমন গুরুত্বর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধানী অবস্থায় রিমন মারা যান। বিকেলে রিমনের গ্রামের বাড়িতে সেনপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

Manual5 Ad Code

আরো জানা যায়- জমি সংক্রান্ত বিরোধে বছর খানেক আগে প্রতিপক্ষ আবদুস সোবহান গংদের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল। সেসময় উভয়পক্ষের অনেকে আহত হয়েছিলেন। এরপর থেকে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে প্রতিপক্ষ বিষয়টি শেষ না করে তার ছেলের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে।

Manual5 Ad Code

তবে হামলা নয় সংঘর্ষে রিমন আহত হয়েছিল জানিয়ে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রিমন আহত হয়। আজ সকালে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। নিহতের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সেনপুর গ্রামে পুলিশের একটি দল উপস্থিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code