সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কলকাতার রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গনে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ বইমেলা কলকাতা-২০১৬। মেলা চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ২টা রাত ৮টা এবং শনিবার ও রবিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
সোমবার সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তার-ই-মমতাজ। তিনি জানান, ‘বাংলাদেশের বই এবং লেখকদের ভারতের পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত করানোর উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। ’
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি এবং সহ-সভাপতি মাজহারুল ইসলাম।
বাংলাদেশে হাই কমিশন (কলকাতা), বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ বই মেলার আয়োজন করেছে।
আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় এ মেলার উদ্বোধন করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় এবং কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন ফরিদা পারভীন, মেহের আফরোজ শাওন, পশ্চিমবঙ্গের বসবাসরত বাঙালি সঙ্গীত শিল্পীরা।
সেমিনারে ‘গ্রন্থ সেতু নির্মাণ, লেখক, পাঠক, প্রকাশক এবং নীতি নির্ধারকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক ও লেখক মফিদুল হক।
সেমিনারে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব বর্মন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি