সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি :: ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মৌসুমী পাল (২৪) ও রাধা রানী দাস (৪৭)।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের কুমারগাঁও বাসস্টেশন থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা বাস ছাতক উপজেলার জাতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের হাইওয়ে থানার এস আই সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
সুনামগঞ্জের এএসপি (সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন,’দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি