সুনামগঞ্জে নববধূর প্রাক্তন প্রেমিকের হাতে শ্বশুরবাড়িতে স্বামী খুন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

সুনামগঞ্জে নববধূর প্রাক্তন প্রেমিকের হাতে শ্বশুরবাড়িতে স্বামী খুন

Manual2 Ad Code

14595718_1147398102003319_8390629526262893648_n-196x300

Manual5 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: নববধূর প্রাক্তন প্রেমিকের হাতে শ্বশুরবাড়িতে খুন হয়েছেন এক প্রবাসী বর। বিয়ের তিনদিনের মাথায় ফিরতি যাত্রায় ঘাতকের রামদা’র আঘাতে তিনি নিহত হন।

বরের শ্বশুর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গাজিনগর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার বেলা ১১টায় অভিযুক্ত প্রেমিক শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুনামগঞ্জের হাসানাবাদ গ্রামের মানিক মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়া (২৬) সম্প্রতি বিয়ের প্রস্তুতি নিয়ে দেশে ফিরেন। শুক্রবার ঘটা করে বিয়ে করেন পার্শ্ববর্তী পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামে।

Manual1 Ad Code

পারিবারিক আয়োজনে ধুমধামে এ বিয়ে সম্পন্ন হয়। নববধু নিয়ে ফিরতি যাত্রায় রোববার শ্বশুরবাড়ি যান সোহেল। সন্ধ্যায় রামদা হাতে নিয়ে জহুরার বাড়িতে আকস্মিক হাজির হয় তার পূর্বপ্রেমিক পাথারিয়া গ্রামের মৃত আছকর আলীর ছেলে শাহীন (৩০)। সে তার প্রেমিকা ও তার পরিবারের লোকজনের সামনেই বর সোহেলকে রামদা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

আশংকাজনক অবস্থায় সোহেলকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতেই তিনি মারা যান।

Manual2 Ad Code

সোমবার দুপুরের পর ময়নাতদন্তের শেষে নিহতের স্বজনরা লাশ গ্রামের বাড়িতে সিলেট থেকে রওনা দিয়েছেন। সোমবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সিলেট থেকে নিহতের স্বজনরা দুপুরের পর রওনা দিয়েছেন। লাশ দাফনের পর রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code