সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
সংবাদদাতা :: জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সেলিম মিয়া (৫০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মতলিব মিয়ার কাছ থেকে ঘোষগাঁও বলাইপাড়ার কাঁচা মিয়া একটি বিল লিজ নেয়। বুধবার সকালে হবিবনগর গ্রামের জাবেদ মিয়াসহ ৩-৪ জন জোরপূবর্ক বিলটি দখলের জন্য গেলে কাচা মিয়ার ছেলে সাব্বির আহমদ বাধা প্রধান করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাচা মিয়া ও সেলিম মিয়া আহত হন।
এ সংঘর্ষে এলাকাবাসী এগিয়ে আসলে জাবেদ মিয়ার লোকজন বাড়িতে চলে যায়। বাড়িতে এসে জাবেদ মিয়া তার লোকজন নিয়ে কাচা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হন-সেলিম মিয়া (৫০), কাচা মিয়া (৪৫), গৌছ মিয়া(৭০), আনোয়ার হোসেন (৩৫), স্বপন মিয়া (২৫), সেলিম মিয়া (৪০), দরছ মিয়া (৪৫)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি