সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে নির্বাচন হবে না। সাংবিধানিক ভাবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
শনিবার (২৯ অক্টোবর) দিরাই উপজেলা সদরে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে এবং যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেন, সাহস থাকলে নির্বাচনে আসুন, আওয়ামী লীগ খালি মাঠে খেলতে চায় না, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামীলীগেরই জয় হবে। ২০১৪ সালের নির্বাচনে খালেদাকে শেখ হাসিনা আহবান করছিলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন বাদ দিয়ে হরতালের নামে জ্বালাও পুড়াও করে মানুষ হত্যায় নামলেন। সেই নির্বাচন না হলে দেশে মার্শাল’ল থাকতো, আজ এই উন্নয়ন হত না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুতম সময়ের মধ্যেই দিরাই ও শাল্লায় ডাক্তার নার্স দেয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ হাওরবেষ্টিত এলাকায় আরও ৪টি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হবে। স্বাধীনতা বিরোধী শক্তির মদদে দেশে জঙ্গী উত্থান হয়েছিল, আজ শেখ হাসিনার কঠোর নেতৃত্বে জঙ্গী নির্মুলে আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক, ছাত্র শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিতসহ দেশের মানুষ যখন একতাবদ্ধ তখন খালেদা জিয়া জঙ্গী হত্যা নিয়ে প্রশ্ন তুলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলেই শায়েখ আবদুর রহমান, বাংলা ভাইসহ জঙ্গীবাদের উত্থান হয়।
দিরাইয়ে আরও ৪টি হাসপাতাল নির্মাণের দাবী জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, আওয়ামী লীগ সারা দেশেই উন্নয়ন করছে, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আমরা আজ দিরাইয়ে ৫০ শয্যার হাসপাতাল পেতাম না। এর মধ্য দিয়ে ভাটির মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় দিরাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে ৩১ শয্যা থেকে নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ও সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট শাহানা রব্বানী এমপি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জের সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা: মোহাম্মদ আবদুল হাকিম, নারায়নগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশারফ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দিরাইউপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ইয়াওর মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বাী স্বরণ,উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি