সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাগরিবের নামাজের সময় বিকট শব্দে আতশবাজি নিয়ে শহরে হিন্দু-মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। এসময় কতিপয় যুবক শহরের দু’টি মন্দিরে ইট-পাটকেল ছুঁড়ে।
পরে পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার শহরের কেন্দ্রিয় জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে মসজিদের পাশে বিকট শব্দে পটকা ফোটায় কতিপয় হিন্দু ধর্মাবলম্বীরা। নামাজ শেষে কতিপয় উচ্ছৃংখল যুবক ধর্মীয় সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত স্থাপনকারী এ উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত করার অপ-প্রয়াস চালায়। এ লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দু’টি মন্দিরে তারা ইট-পাটকেল ছুঁড়া হয়। ঘটনার সময় ক্যামেরা দিয়ে ফটো তুলে ব্ল্যাকমেইলিং করার অপচেষ্টা চালায় একটি অসাধুচক্র। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এব্যাপারে এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত মন্দিরে উপজেলার সবক’টি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি