ছাতকে মন্দিরে হামলা, স্থানীয় সংবাদকর্মী আটক

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

ছাতকে মন্দিরে হামলা, স্থানীয় সংবাদকর্মী আটক

Manual8 Ad Code

images

Manual5 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: ছাতকে মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাকির আমিন নামের ওই সংবাদকর্মীকে আটক করা হয়। তিনি দৈনিক আমাদের সময়-এর ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

ছাতক থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ছাতক শহরের পৌর পয়েন্ট থেকে সাকির আমিনকে আটক করা হয়।

এদিকে, মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ছাতকের মন্দির দুটি পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথেও কথা বলেন। এর আগে মন্দিরে হামলার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের কমিটিকে ৩দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

এই কমিটির অন্য সদস্যরা হলেন- ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ছাতকের মন্ডলীভোগস্থ কালীবাড়ী ও শ্রীগৌরাঙ্গ মহাপ্রভূর আখড়ায়ও ইটপাটকেল নিক্ষেপ করে দুবৃত্তরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code