দিরাইয়ে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

দিরাইয়ে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

Manual8 Ad Code

untitled-1নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সরকারও দুর্নীতি প্রতিরোধে যথেষ্ট আন্তরিক। যারা ঘুষ নেয় তারা যেমন দোষী, তেমনি যারা ঘুষ দেয় তারাও সমান দোষী। তাই দুর্নীতি প্রতিরোধে ঘুষ দেয়া-নেয়া দুটিই বন্ধ করতে হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, টিআইবির সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন মানুষের অভিযোগ শুনে সেগুলোর সমাধানের সময় দেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। এর আগে দুর্নীতিবিরোধী একটি র‌্যালি দিরাই উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code