রোহিঙ্গা গণহত্যা বন্ধে কুবাজপুরে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

রোহিঙ্গা গণহত্যা বন্ধে কুবাজপুরে মানববন্ধন

Manual3 Ad Code

jogonnathpur-pic-23-11-16নিজস্ব প্রতিবেদক :: মিয়ামায়ের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে জগন্নাথপুর উপজেলার ‘সচেতন মুসলিম জনতা কুবাজপুর’র উদ্যোগে বুধবার শিবগঞ্জ চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

Manual1 Ad Code

প্রবীন মুরব্বী আনফর উল্লাহর সভাপতিত্বে ও কুবাজপুর দারুল উলূম মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মাসুম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা জয়নুল হক শাহরাজ, হা. আব্দুল হাই, হা. আমিনুল হক, হা. মামুন, আব্দুর রশীদ, মাওলানা আবু খালেদ, মাওলানা শামসুল ইসলাম সুহেব, ক্বারী আব্দুল বাসিত, মিজানুর রহমান, দবির মিয়া, মঞ্জুর আহমদ, শাহিন আহমদ, নিজামুল হক, আব্দুল মতিন, শাকির আহমদ প্রমূখ।

মানববন্ধনে মায়ানমারের আরাকান রাজ্যে মুসলিম বিদ্ধেষী অং সান সুচির সন্ত্রাসী সেনাবাহিনী কর্তৃক অসংখ্য রোহিঙ্গা মুসলমানদেরকে আহত-নিহত, গ্রেফতার করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা রোহিঙ্গা মুসিলম গণহত্যা বন্ধে বিশ্বসম্প্রদায় ও জাতিসংঘকে জরুরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।

Manual5 Ad Code

মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে কুবাজপুর দারুল উলূম মাদরাসার প্রধান ফটকে এসে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code