নৌকাডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

নৌকাডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মেয়ের জামাতার লাশ দেখে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে মা-ছেলে ও পুত্রবধুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীরা নদীতে নিখোঁজ হওয়া তিনজনের লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো, ১২ নং তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের ছানোয়ার হোসেন ওরফে সনু মিয়ার স্ত্রী ফুলেছন বেগম(৬৫), তার পুত্র মো. আনোয়ার হোসেন(৪৫) ও পুত্রবধু ফরিদা বেগম(৪০)। ঘটনার পর এলাকায় বিরাজ করছে শোকের মাতম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code