সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুনামেন্ট ২০১৭ উপলক্ষে রোড-শো অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ স্টেডিয়াম থেকে রোড-শো বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয়।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী ও উপ-কমিটির পর্যবেক্ষণ আহব্বায়ক রেজওয়ানুল হক রাজা,জিএম তাহশিদ প্রমুখ।
দুপুর ১২টায় রোড-শো শেষে সুনামগঞ্জে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলার ১০টি উপজেলা থেকে ১টি করে উপজেলা স্কুল দল এবং সদর উপজেলার ৬টি স্কুল দল এই টুর্ণামেন্টে অংশ নিচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি