বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

Manual7 Ad Code

সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual7 Ad Code

টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

আহত অপর জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code