বিসিবির সভাপতি পদে থাকছেন না পাপন

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

বিসিবির সভাপতি পদে থাকছেন না পাপন

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি দেশের অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় সংসদের একজন সদস্যও। একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করে রীতিমতো যান্ত্রিক জীবনযাপন করছেন তিনি। তাই আভাষ দিলেন এবার হয়তো কিছু একটা ছাড়তে যাচ্ছেন তিনি। হয়তো বা সেটা বিসিবির সভাপতি পদই।

Manual6 Ad Code

২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এ বছর অক্টোবরেই তার মেয়াদ শেষ হবে। তবে পরের নির্বাচনে প্রার্থী হিসেবে না থাকার আভাস দিয়েছেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনে আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।

Manual8 Ad Code

পাপন বলেন, শারীরিকভাবে সমস্যা হয়ে যাচ্ছে। আমাকে ভ্রমণ করতে হচ্ছে অনেক। যে সমস্ত জায়গায় সময় দেয়া দরকার সেখানে আমি সময় দিতে পারছি না।

তিনি আরও বলেন, আমি চাকরি করি আবার একটি এলাকার সংসদ সদস্যও। আমাকে সংসদে যেতে হয়। কিন্তু বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সংসদে যেতে পারছি না। আর এলাকার কাজে একদমই সময় দিতে পারছি না। চাকরিতে আগে যে পরিমাণ সময় দিতাম, এখন তার অর্ধেকও সময় দিতে পারি না।

Manual3 Ad Code

তাই তিনটি কাজের মধ্যে দুইটি কাজ বেছে নিতে চান তিনি। সেক্ষেত্রে আগামী নভেম্বরে বিসিবি সভাপতির নির্বাচনে হয়তো থাকবেন না নাজমুল হাসান পাপন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code