সীমান্তে ৮ মানবকঙ্কাল উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

সীমান্তে ৮ মানবকঙ্কাল উদ্ধার করেছে বিজিবি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভারত থেকে পাচার করে আনার সময় রাজশাহী সীমান্তে ৮টি মানবকঙ্কাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে কঙ্কালগুলো জব্দ করা হয়।

Manual2 Ad Code

দুপুরে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কঙ্কালগুলো ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে খণ্ড, খণ্ড অবস্থায় মানুষের ৮টি কঙ্কাল জব্দ করা হয়। কঙ্কালগুলোর আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী কঙ্কালগুলো শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code