বেলাবোয় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭

বেলাবোয় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতদের মধ্যে চারজন নারী, দু’জন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual5 Ad Code

বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, সকালে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। পথে দড়িয়াকান্দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলিগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

ময়নাতদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code