পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহজালাল মিজি (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত শাহজালাল ‘শীর্ষ সন্ত্রাসী’।  সোমবার ভোররাতে শহরের বৈখর এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধ হয়।

Manual8 Ad Code

শাহজালালের বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায়। তার বাবার নাম ঝিন্টু মিজি।

Manual7 Ad Code

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, শাহজালাল পলাতক ছিলেন। রবিবার বিকেলে তাকে শহর থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতে তাকে সঙ্গে নিয়ে বৈখর এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে শাহজালালের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, শাহজালালের বিরুদ্ধে ২২টি মামলা আছে। এদিকে, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য হেমায়েত মোল্লা, মোহাম্মদ সোহেব মিয়া ও সোহরাব হোসেন আহত হয়েছেন। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code