সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: পুরান ঢাকার তাঁতীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানা পুলিশের দাবি, সাগর ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহেন শাহ জানান, সোমবার গভীর রাতে একাধিক মামলার আসামি সাগরের অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। সাগর পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় পুলিশের গুলিতে সাগর নিহত হয়।
তিনি আরও বলেন, সাগরের গুলিবিদ্ধ লাশ ময়নাতদেন্তর জন্য মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি