পানছড়িতে অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

পানছড়িতে অস্ত্রসহ আটক ২

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খাগাড়ছড়ির পানছড়ি উপজেলায় নাপিতাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ২জনকে আটক করেছে যৌথ বাহিনী।

Manual1 Ad Code

মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)‘র সামরিক শাখার নেতা বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

যৌথ বাহিনীর সূত্রে জানাযায়, গতকাল সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ি ব্রিগেডের (জি.টু) মেজর মোজাহিদুল ইসলাম এসজিপি‘র নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিক্তিতে রাত ১টা-থেকে ভোর রাত ৬টা পর্যন্ত ৫ঘন্টা অভিযান পরিচালনা করেন।

অভিযানে সময় মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে একই উপজেলার তাপিতাপাড়া গ্রামের বাসিন্দা ও রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ‘র সামরিক শাখার দায়িত্বরত ২য় কমান্ড সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (২৬) পিতা বিনয় কিশোর চাকমা ও পুজগাং এলাকার সাবেক সূর্য মোহন কার্বারীপাড়া বর্তমানে তাপিতাপাড়া এলাকার বাসিন্দা সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২) পিতা বিমল চন্দ্র চাকমা‘কে আটক করে।

Manual5 Ad Code

তাদের দেওয়া তথ্য মতে ১১/১১/২০০৯ সালের তৈয়ারীকৃত ভারতীয় ১টি অটো পিস্তল ও ৩রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২রাউন্ড গুলি, সামরিক বাহিনীর ১সেট পোশাক, ১টি টস লাইট উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

এ ব্যাপারে পানছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আঃ জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code