সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সরেমা মেইর ডেস্ক :: নাটোরের লালপুরে ফেনসিডিলসহ তিন বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। তারা মাদকব্যবসায়ী বলে পুলিশের দাবি।
রবিবার দুপুরে উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি তোফাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রাজশাহীর মতিহার থানার চকবেলঘরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৭৫), আছকান আলীর স্ত্রী বেদেনা (৬০) ও রিয়াজ উদ্দিনের স্ত্রী বেলী বেগম (৫০)।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, আটক নারীরা সকলেই মাদকব্যবসার সাথে জড়িত। দুপুরে তারা একটি অটোরিকশা করে রাজশাহীর বাঘা উপজেলা থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের গোপালপুর পৌর সভার মধুবাড়ি তোফাকাটা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি