বালুবাহী ট্রলিচাপায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

বালুবাহী ট্রলিচাপায় মা-মেয়ে নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক নারী ও তার শিশু সন্তান নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ি এলাকায়এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন, উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাছান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪০) ও তার মেয় আশেকা খাতুন (২)।

Manual1 Ad Code

স্থানীয়রা জানায়, উপজেলার তারাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন মা ও মেয়ে। এ সময় বিপরীত দিক হতে আসা বালুবোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান আরোহী মা-মেয়ে পাকা সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Manual8 Ad Code

কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ট্রলিটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code