করিমপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

করিমপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ফেনী জেলার দাগনভূইয়া থানাধীন দক্ষিণ করিমপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ানশ্যুটার গান ও ১২ রাউন্ড গুলিসহ মো. শাহীন (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন ফেনী জেলার দক্ষিণ করিমপুর গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে।

Manual4 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল এবং ২ টি ওয়ানশ্যুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

এছাড়াও ১ রাউন্ড খালি খোসা, ১ টি ম্যাগাজিন, ২টি ছুরি ও ১ টি ধারালো খুর উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code