সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সুরমা মেইল নিউজ :: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুতের তার ছিড়ে হান্নান (২২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
জানা যায়, শনিবার সকালে পুকুর পাড়ে কাজ করার সময় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরনের ফলে ২২০ ভোল্টের একটি তার ছিড়ে পড়লে হান্নান আত্মরক্ষার জন্য পুকুরে ঝাপ দেয়। ছেড়া তারটি পুকুরের পানিতে পড়লে পুকুরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। হান্নানকে পুকুর থেকে উদ্ধর করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হান্নান বনগ্রাম পশ্চিম পাড়া গ্রামের আঃ রাজ্জাকের পুত্র।
সে এবার হুসাইনিয়া রহমানিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পল্লী বিদ্যুতের ডিজিএম আ: লতিফ জানায়, বিদ্যুতের তারে পাখি বসলে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে তার ছিড়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি