সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ীর মির্জাবাড়ি এলাকায় একটি জুতার কারখানা ও দোকানে আগুন লেগেছে। সোমবার আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, আমাদের ১১টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
কারখানার মার্কেটিং ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি কারখানা থেকে বের হয়েছিলাম। তখনই পেছনে হঠাৎ শব্দ হয় এবং আগুন দেখতে পাই। ভেতরে রাসায়নিক ছিল। পরে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
মোয়াজ্জেম জানান, আগুন যখন লাগে, তখন ভেতরে শ’ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন বলে তার ধারণা।