৮০০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

৮০০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর উত্তরায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আনোয়ার (৩০) ও শরিফুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব এ তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি জানান, দুপুরে অভিযান চালিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটক মাদক ব্যবসায়ীরা উত্তরার বাসায় দুই বছর ধরে ভাড়া থেকে গার্মেন্টস ব্যবসার নাম করে জয়পুরহাট থেকে ফেনসিডিল নিয়ে আসতেন। জয়পুরহাটে তাদের একটি চক্র রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code