দুই হাজার ইয়াবাসহ ২ রিকশা চালক আটক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

দুই হাজার ইয়াবাসহ ২ রিকশা চালক আটক

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই রিকশা চালককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলো, আবুল কালাম (৩৬) ও আব্দুল হামিদ (২৮)।

শনিবার সকালে বায়েজিদ থানার নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গোপন খবরের ভিক্তিতে এসআই আবদুর রব, এএসআই মো. আব্দুল্লাহ, মো. আলমগীর, মো. মনির হোসেন এবং কনস্টবল মো. জয়নাল আবেদিন সমন্বয়ে গঠিত একটি টিম ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

Manual5 Ad Code

ইয়াবাগুলো নিয়ে আটককৃতরা কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। অন্য একজনকে ইয়াবাগুলো হস্তান্তরের জন্য তারা অপেক্ষা করছিল । এসময় তারা পুলিশের হাতে ধরা পড়ে। পেশায় তারা দু’জন রিকশা চালক।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code