চার্চের নৈশপ্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ৩

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

চার্চের নৈশপ্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ৩

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ :: পাবনার চাটমোহরে চার্চের নৈশপ্রহরী গিলবার্ট কস্তা (৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চে এ হামলার ঘটনা ঘটে। গিলবার্টের বাড়ি কস্তা উপজেলার লাউতিয়া গ্রামে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Manual7 Ad Code

আটককৃতরা হলো, উপজেলার লাউতিয়া গ্রামের রাজিব হোসেন (১৮), মুরাদ হোসেন (১৭) ও ফরিদ হোসেন (১৮)।

আহত ব্যক্তির ছোট ভাই বকুল কস্তা জানান, গতকাল রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্বপালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এ সময় নৈশপ্রহরী গিলবার্ট তাঁদের বাধা দেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। পূর্ববিরোধের জেরে গিলবার্টের ওপর হামলা হতে পারে বলে পুলিশের ধারণা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code